মানিক কুমার দাসঃ
ফরিদপুরে চৌধুরী নায়াব ইউসুফ এর পক্ষ থেকে থেকে লিফলেট বিতরণ করা হয়েছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ন সাধারণ সম্পাদক এবং ঢাকা উত্তরের আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ এর সমর্থনে উক্ত লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।
আজ শনিবার সকালে সরকারি নিউমার্কেট ও পার্শ্ববর্তী এলাকায় লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয় । এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক চৌধুরী ফারিয়ান ইউসুফ, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহ্বায়ক এম টি আক্তার টুটুল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুনিব হোসেন সোহাগ, কৃষক দলের সদস্য সচিব মুরাদ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় তারা নায়াব ইউসুফের জন্য দোয়া ও সমর্থন কামনা করেন এবং আগামী দিনে
ফরিদপুর নিউ মার্কেটের ব্যবসায়ীদের পাশে থাকা এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।