মানিক কুমার দাসঃ
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ফরিদপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ফরিদপুর জেলা শাখার আহবায়ক বিকাশ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফন্টের আহবায়ক ও ফরিদপুর বিভাগ ও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নিতাই রায়।
বিশেষ অতিথি ছিলেন সুব্রত রবিদাস সদস্য সচিব বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট ফরিদপুর জেলা শাখা ও আহবায়ক কমিটির সদস্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বিশেষ অতিথি ছিলেন সুজন বিশ্বাস সদস্য বাংলাদেশ পূজা উদযাপন ফন্ট কেন্দ্রীয় কমিটি ও আহবায়ক কমিটির সদস্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, অয়ন সাহা যুগ্ন আহবায়ক কেন্দ্রীয় কমিটি ও সদস্য সচিব বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ফরিদপুর জেলা শাখা,
রামপ্রসাদ ভক্ত সিনিয়র যুগ্ন আহবায়ক বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ফরিদপুর জেলা শাখা, শ্রীমতি সাগরিকা ভদ্র আহবায়ক ফরিদপুর মহানগর শাখা পরিতোষ সাহা গজেন , যুগ্ন আহবায়ক, বিশ্বনাথ রায় , সিনিয়র যুগ্ম আহ্বায়ক রঞ্জিত বিশ্বাস পূজা উদযাপন ফ্রন্টের নবনির্বাচিত কমিটির সদস্য সচিব, গোবিন্দ বিশ্বাস সাবেক অধ্যাপক সরকারি ইয়াসিন কলেজ , অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাডভোকেট বিশ্বনাথ সরকার স্বাধীন সদস্য সচিব বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ও ফরিদপুর মহানগর ও আইনজীবী ফোরাম সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরিদপুর জেলা শাখা।
সভায় বক্তারা শারদীয় দুর্গাপূজা সফলভাবে সম্পন্ন করার জন্য সবাইকে আহ্বান করা হয়। পাশাপাশি পূজাকে কেন্দ্র করে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য আহ্বান করা হয়।
বক্তারা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শিষে ভোট দিব । জাতীয়তাবাদী দল কে ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তারা বলেন গত ১৭ বছর আওয়ামী লীগ হিন্দুদের ব্যবহার করেছে। তাদের জন্য কোন কাজ করে নাই। শুধুমাত্র ব্যবহার করেছে । তাদের অধিকার থেকে বঞ্চিত করছে । তারা প্রশ্ন করেন বিগত সরকারের আমলে একটাও মডেল মন্দির করা হয়নি । বিগত সরকার হিন্দুদের বাড়িতে আগুন দিয়েছে। লুটপাট করেছে । তাদের জমি দখল করেছে । সংখ্যালঘু বলে আখ্যায়িত করেছেন।
আমরা পূজা উদযাপন ফ্রন্ট এবং কল্যাণ ফ্রন্ট জাতীয়তাবাদী শক্তির আদর্শে ঐক্যবদ্ধ থাকবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপিতে ক্ষমতায় আনতে সবাই ধানের শীষে ভোট দিবেন।
বিএনপি ক্ষমতায় আসতে পারলে আপনাদের সকল দাবি দাওয়া পূরণ করা হবে। বক্তারা দেশে ৩০০ টি সংসদীয় আসনের মধ্যে অন্তত ৭৫ টি আসন হিন্দু সম্প্রদায়ের জন্যে দেবার দাবি জানান পাশাপাশি সংখ্যালঘু মন্ত্রণালয় করার দাবি জানান।
অনুষ্ঠানের শুরুতে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।