মোঃ সাজেদুর রহমান:

 

যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ৫ জন নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকদের মধ্যে ৩ জন নারী ও ২ জন পুরুষ রয়েছেন।

 

বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে সীমান্তের ১৭/৭-এস এর ২২ নম্বর আর-পিলার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন:

মোকছেদ আলী বিশ্বাস (৬৫) – মৃত ঝড়ু বিশ্বাসের ছেলে, জেয়ালা নলতা গ্রাম, তালা, সাতক্ষীরা

আকাশ হোসেন (২৩) – এনাউমুল শেখের ছেলে, আলতি বুরুজবাড়িয়া, মোড়লগঞ্জ, বাগেরহাট

সালেহা আক্তার প্রিয়া (২৭) – জালাল মোল্লার মেয়ে, মত্তগ্রাম, শ্রীনগর, মুন্সিগঞ্জ

রোজিনা খানম (২৮) – হুমায়ুন তালুকদারের মেয়ে, পশ্চিম সেনপাড়া, মিরপুর, ঢাকা

সুফিয়া বেগম রিনা (৪৬) – তোতা মিয়ার মেয়ে, ভবারবেড়, শার্শা, যশোর

 

বিজিবির অভিযানের বিস্তারিত:

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কায়বা বিওপির একটি দল ওই সীমান্তে অভিযান চালায়। এ সময় ৫ জন নারী-পুরুষ অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিল। তাদের তাৎক্ষণিকভাবে আটক করা হয়।

 

আইনি প্রক্রিয়া:

খুলনার ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার বলেন, “আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।”