মানিক কুমার দাস:

 

ফরিদপুরে ৩৬ জুলাই স্মরণে একটি তোরণ স্থাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার শহরের আলিপুরে হাসিবুল হাসান লাভলু সড়কে তোরণ নির্মাণের কাজ শুরু হয় এবং আজ বুধবার তা সম্পন্ন হয়।

 

জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সারা দেশের মতো ফরিদপুরেও এই তোরণ নির্মাণ করা হয়েছে।

 

ফরিদপুর জেলার গণঅভ্যুত্থানে শহীদদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন: তামিম শিকদার, সিরাজুল বেপারী, জান শরীফ মিঠু, আব্দুল আহাদ, শামসু মোল্লা, খালিদ হোসেন সাইফুল ও কামরুল ইসলাম সেতু।

 

তোরণের গায়ে শহীদদের স্মরণে বিভিন্ন স্লোগানও তুলে ধরা হয়েছে।