ইনামুল খন্দকার:

 

ফরিদপুরের মধুখালীতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, মধুখালী থানা শাখার উদ্যোগে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মধুখালী থানা শাখার আহ্বায়ক হাফেজ মনিরুজ্জামান।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. মাওলানা গোলাম মহিউদ্দিন একরাম।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: সংগঠনের ভাইস চেয়ারম্যান মুফতি হুসাইন বিন ওয়াক্কাস, মধুখালী পৌর বিএনপি’র সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য শাহাবুদ্দিন আহমেদ সতেজ, হেফাজতে ইসলাম বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার শায়খুল হাদীস ও শায়েখে আমির মুফতি মাহমুদুল হাসান ফায়েক, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন।

 

আরও বক্তারা ছিলেন: মধুখালী উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা রাজিবুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মধুখালী থানা শাখার নেতা মাওলানা মিজানুর রহমান, মধুখালী উপজেলা বিএনপি’র নেতা কামাল উদ্দিন মাস্টার, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা রমজান আলী, জমিয়তে উলামায়ে ইসলাম, মাগুরা জেলা শাখার আহ্বায়ক মাওলানা শহিদুল ইসলাম, মুফতি কামরুজ্জামান কাসেমী।

 

প্রতিনিধি সম্মেলনে বক্তারা বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম উপমহাদেশের একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। ব্রিটিশ খেদাও আন্দোলনের নেতৃত্বদানকারী এ সংগঠন দেশের স্বাধীনতা ও ইসলাম রক্ষার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

 

তারা সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানান।