আসলাম বেপারীঃ

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনে হাত পাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মাওলানা ইসহাক চোকদারের সমর্থনে চরভদ্রাসন উপজেলায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে উপজেলা সদর বাজারে এ গণসংযোগ কর্মসূচির নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি মুফতী সেলিম হোসাইন।

এসময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাবীব মাস্টার, চরভদ্রাসন উপজেলা শাখার সহ-সভাপতি জাফরউল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক শেখ আবুল হাসান, বাজার ব্যবসায়ী সাহেব আলীসহ ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা।

গণসংযোগ চলাকালে বাজার এলাকা মুখরিত হয়ে ওঠে শ্লোগানে— “সব দল দেখা শেষ, ইসলামী আন্দোলন বাংলাদেশ”, “মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র”, “নারায়ে তাকবীর, আল্লাহু আকবার”, “শান্তির মার্কা হাত পাখা মার্কা”, “চরমোনাই হুজুরের সালাম নিন— ইসলামী আন্দোলনে যোগ দিন”,

 

“ইসহাক চোকদারের সালাম নিন— হাত পাখায় ভোট দিন।”

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইসহাক চোকদার বলেন, “আমরা এদেশের মানুষের মুক্তির জন্য ইসলামী আন্দোলনের আহ্বান জানাচ্ছি। মুক্তির একমাত্র পথ ইসলাম, আর এই ইসলামই দিতে পারে প্রকৃত শান্তি। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে ইসলামী শরীয়াহ্ ভিত্তিক শাসনব্যবস্থা কায়েম করতে হবে।”

তিনি আসন্ন নির্বাচনে হাত পাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে বিজয়ী করতে সকলের প্রতি আহ্বান জানান।