সেলিম সানোয়ার পলাশঃ

 

পলাতক ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি মেহেদীকে রাজশাহীর গোদাগাড়ী থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে গোদাগাড়ী থানার কাকনহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামী হলেন, বগুড়া সোনাতলা নিশ্চিন্তপুর গ্রামের মোঃ নিজাম উদ্দিনের ছেলে মোঃ মেহেদী (৪০)।

 

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে পারে যে, এক সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছদ্মবেশে গা ঢাকা দিয়ে আছে কাকনহাট এলাকায়।পরবর্তীতে র‍্যাবের গোয়েন্দা দল শুক্রবার রাতে উক্ত এলাকায় একটি অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

জানা যায়, উক্ত আসামির বিরুদ্ধে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল চোরাচালানের অপরাধে দোষী সাব্যস্থ হওয়ায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কর্তৃক তাকে বিশেষ ক্ষমতা আইনে ০২ বছরের কারাদন্ড প্রদান করে। গ্রেফতারকৃত আসামীকে বগুড়ার সোনাতলা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।