মোঃ রিপন শেখঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চড়িয়ারবিল, সতেরো মাইল নামক স্থান থেকে মানসিক ভারসাম্যহীন মশিউর রহমান রজু মিয়া (৮১) এর লা*শ উদ্ধার করেছে স্থানীয়রা। তিনি পদমদী মৃত আব্দুর সাত্তার মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন হওয়ায় রজু মিয়া প্রায়ই বাড়ি থেকে বেরিয়ে যেতেন। বৃহস্পতিবার থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। শনিবার একটি পুকুরে ভেসে উঠা অবস্থায় তার লা*শ দেখতে পান এলাকাবাসী।