মোঃ নুরুল ইসলামঃ

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুরের সদরপুরে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ চত্বরে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনে জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম এম হোসাইনের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদরপুর সরকারি কলেজের সাবেক ভিপি শাহ জামাল সাহেব মিয়া, বিএনপি নেত রফিকুল ইসলাম বাবু মোল্লা সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী। হাজার হাজার নেতাকর্মী মিছিল সহকারে অনুষ্ঠানে যোগদেন। বক্তারা বিএনপির গৌরবময় ইতিহাস তুলে ধরেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

 

সংক্ষিপ্ত আলোচনা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিশাল র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কৃষ্ণপুর মোড়ে এসে শেষ হয়।

 

উল্লেখ্য, এম এম হোসাইন ফরিদপুর ৪ আসনের সাবেক এমপি চৌধুরী আকমল ইবনে ইউসুফ এর জামাতা।