মানিক কুমার দাসঃ

 

ফরিদপুরে ‌পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ছাইবাড়িয়া গ্রামের দেড় বছরের শিশু তৌহিদ পানিতে ডুবে মারা গেছে।

 

আজ বৃহস্পতিবার ভোর পাঁচটায় বাড়ির পাশ্ববর্তী পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।দুবাই প্রবাসী রুবেল খলিফার ২ ছেলের মধ্যে তৌহিদ ছোট। উল্লেখ্য গতকাল বুধবার দুপুরে পুকুর পাড় থেকে নিখোঁজ হয় শিশুটি।

 

তার পরিবার শিশুটিকে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে পুকুরে তল্লাশি চালিয়ে তার সন্ধান পায়নি।

 

আজ ভোর পাঁচটায় শিশুটির কাকা দুলাল পুকুরে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে। শিশুটির লাশ উদ্ধারের খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইন ঘটনাস্থলে ছুটে আসেন।