সাহিদা পারভীন:
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ বলেছেন, “সারাদেশে খুনি হাসিনার দোসররা আমাদের মধ্যে ঢুকে নানা চক্রান্ত করছে। তারা নির্বাচন বানচালের চেষ্টা করছে, দেশকে অস্থির করার চেষ্টা করছে। সবাইকে এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে।”
গত বুধবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় বিএনপি আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ লুৎফর রহমান খান।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট লিয়াকত আলী বাবু।
পথসভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আঃ সালাম মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. রকিবুল হাসান রুমা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা শাহজালাল রতনদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন মিঞা, উপজেলা ছাত্রদলের সভাপতি জামাল খান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য।
পথসভা শুরুর আগে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়, যা কালুখালীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।