গোলাম মোর্তোবা রিজু:

 

বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারে ছাগলের গোশত বিক্রেতাকে ফ্রিজে রাখা গোশত বিক্রির অভিযোগে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

৩১ আগস্ট, রবিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযুক্ত গোশত বিক্রেতা ইব্রাহিম-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় ১,০০০ (এক হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন জানান, “গতকাল জবাই করা একটি ছাগল ফ্রিজে রেখে আজ বিক্রি করছিলেন ইব্রাহিম। এছাড়া, আজ সকালে অপর একটি ছাগল জবাই করে বিক্রি করছিলেন তিনি। তবে দুই রকম মানের গোশত বিক্রি করলেও তিনি কোনো মূল্য তালিকা প্রদর্শন করেননি এবং ভিন্ন ভিন্ন মানের গোশত পৃথকভাবে চিহ্নিতও করেননি। এটি ভোক্তাকে প্রতারিত করার সুযোগ হিসেবে ব্যবহার হওয়ার সম্ভাবনা রাখে।”

 

তিনি আরও জানান, বাজারে উপস্থিত অন্যান্য ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত ছিল।