মানিক কুমার দাসঃ

 

ফরিদপুরের ‌ গোয়ালচামোটে অবস্থিত শ্রীধাম শ্রী অঙ্গনে পবিত্র রাধাষ্টমী ‌(শ্রীমতি রাধা ঠাকুরানীর) শুভ আবির্ভাব তিথি ‌ উপলক্ষে দিনব্যাপী ‌ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

এর অংশ হিসেবে ‌ভোর ৪.৩০ মিনিটে ‌ মঙ্গলারতি সকাল ৮ টায় শৃঙ্গারাতি দুপুর ১২.০০ টায় বিশেষ পূজা ও ভোগানুরাগ বিকাল ৩.০০ টায় শ্রী শ্রী পদাবলী কীর্তন অনুষ্ঠিত হয়। এতে পদাবলী কীর্তন পরিবেশন করেন ‌ শ্রী সুবীর ভূষন বৈদ্য, এরপর ‌সন্ধ্যা ৭ টায় মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়।

 

উল্লেখযোগ্য সংখ্যক ‌ ভক্তবৃন্দ ‌ অনুষ্ঠানে ‌ অংশগ্রহণ করে। এ সংবাদ লেখা পর্যন্ত ‌ অনুষ্ঠানটি চলছিল ‌।