মানিক কুমার দাসঃ

ফরিদপুরের কানাইপুর বাজারে  সড়ক দুর্ঘটনায়  পাঁচ যাত্রী আহত হয়েছেন ‌। জানা গেছে আজ শনিবার সকাল দশটার দিক ‌ ফরিদপুর জেলা কোতয়ালী থানাধীন  কানাইপুর বাজার গোরস্থানের সামনে  এন ডি পরিবহন  বাস ঢাকা মেট্রো- ব-১৫-৮৫৮৭  এবং  মাগুরা গামী ট্রাক ঢাকা মেট্রো -ট -২২-৯১৩৬ এর সাথে  মুখোমুখি সংঘর্ষ হয়।

 

উক্ত সংঘর্ষের ফলে বাসের ৫  জন যাত্রী আহত হয়ে  ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। আহত ব্যক্তিরা হলেন  ‌১) মোঃ নজরুল (৫৬), পিতাঃ আব্বাস আলী গ্রামঃ গোবিন্দপুর থানাঃ জেলাঃ ঝিনাইদহ;
২) খলিল মিয়া (৪৫) পিতাঃ ওসমান মিয়া গ্রামঃ সরদার পাড়া থানা কোতোয়ালী জেলা ফরিদপুর; ৩) হাসানুর রহমান (৩০), পিতাঃ লিয়াকত, থানাঃ শৈলকুপা জেলাঃ ফরিদপুর; ৪) মারজিয়া (১৬),  পিতাঃ তমির মোল্লা
গ্রামঃ পাচ কমলাপুর, থানাঃ জেলা চুয়াডাঙ্গা; ৫) সাফিয়া (৩৫), পিতাঃ তমির মোল্লা, গ্রামঃ পাচ কমলাপুর,
থানাঃ জেলা চুয়াডাঙ্গা।

 

দুর্ঘটনার পর  বাস এবং ট্রাকের ড্রাইভার ও হেল্পার ‌ পলাতক আছে;  দুর্ঘটনায় কবলিত বাস ট্রাক ‌ করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে।