মানিক কুমার দাসঃ
রাজেন্দ্র কলেজের হিসাববিজ্ঞান অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুজন পান্ডুরী GBS ভাইরাসে আক্রান্ত শিক্ষার্থীর চিকিৎসার জন্য আর্থিক সয়াহতার জন্য সাহায্যের আবেদন করেছে শহরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ও তার বন্ধুবান্ধব।
এজন্য সর্বস্তরের লোকের কাছে সাহায্যের আবেদন করেছেন তারা ।
এ ব্যাপারে সরকারি রাজেন্দ্র কলেজের শাহ ফরিদ হলের শিক্ষার্থী অমিত, শাওন, দুর্জয়, ও আশিক আজ বিকেলে শ্রীধাম শ্রী অঙ্গনে তার বন্ধুর জন্য সাহায্য চাইতে এসে বলেন রাজেন্দ্র কলেজের অনার্স ৩য় বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজন পান্ডুরি প্রাণঘাতি রোগ Guillain-Barré Syndrome (GBS) ভাইরাসে আক্রান্ত।
তার চিকিৎসার জন্য প্রতিদিন NRS NORMOGLOBIN 50 ML নামক ভ্যাক্সিন প্রয়োজন যায় মূল্য ১,৪৬,৫৪০টাকা। তার পরিবারের পক্ষে এই ভ্যাক্সিনের মূল্য এবং প্রতিদিনের ICU খরচ সহ প্রায় মোট ২০০০০০ টাকা প্রয়োজন।
অন্যদিকে তার চিকিৎসার জন্য প্রয়োজন হবে প্রায় সাড়ে সাত লক্ষ টাকা। যার ব্যয় ভার গ্রহন করা তার পরিবারের পক্ষে চালিয়ে যাওয়া অসম্ভব। আর তাই তারা সমাজের সর্বস্তরের লোকের কাছে সহযোগিতা কামনা করছেন।