সাজেদুর রহমানঃ
বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগষ্ট) সকালে সাড়ে ৮ টার সময় ভারত সংলগ্ন ইছামতি নদীর পাশে বাংলাদেশ সীমান্তের চরের মাঠ থেকে এ লাশটি উদ্ধার হয়। তবে ওই যুবক কে বা কোথা থেকে এসে সীমান্তে গলাই ফাঁস দিয়ে আতœহত্যা করেছে এ নিয়েও চলছে নানা গুঞ্জন। বেনাপোল পোর্ট থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছেন।
পুটখালী গ্রামের নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানান, ওই যুবকের গলায় ফাঁস রহস্যজনক। সে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছে না কেউ তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে এটা রহস্যজনক। কারন পূটখালী সীমান্ত দিয়ে বড় বড় চোরাচালানী ব্যবসা হয়ে থাকে। এপথে বাংলাদেশ থেকে স্বর্ণ ও ভারত থেকে ফেনসিডিল মদ অস্ত্র গরু আসে চোরাচালানিদের মাধ্যেমে।
এ সংক্রান্ত কোন বিষয় নিয়ে ওই যুবককে হত্যা করা হয়েছে কিনা, তা তদন্ত করলে রহস্য বেরিয়ে আসতে পারে। কারন এর আগেও এই সীমান্ত থেকে কোন সময় গাছে কোন সময় নদী থেকে বাংলাদেশীদের মৃত দেহ উদ্ধার হয়েছে।
বেনাপোল পোর্ট থানার এস আই খাইরুল ইসলাম বলেন, অজ্ঞাত যুবকের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রাসেল মিয়া বলেন ধারনা করা হচ্ছে সে গলায় ফাঁস লাগিয়ে আতœহত্যা করেছে। তার কোন পরিচয় পাওয়া যায়নি। ময়না তদন্তর পর জানা যাবে সে কিভাবে মারা গেছে। যশোর পিবিআই এই অজ্ঞাত ব্যাক্তির মৃত্যুর রহস্য তদন্ত করবে।