গোলাম মোর্তবা রিজু:

 

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জেলা প্রশাসক সুলতানা আক্তার বিভিন্ন অফিস পরিদর্শন, প্রকল্প উদ্বোধন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন।

 

২৫ আগষ্ট সোমবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার ইন্দুরদি কমিউনিটি ক্লিনিক, বালিয়াকান্দি সরকারি কলেজ, বালিয়াকান্দি থানা, সদর ইউনিয়ন পরিষদ ,উপজেলা ভূমি অফিস পরিদর্শন করে পরিদর্শনের সময় তিনি বিভিন্ন সংস্বার। কাজের উদ্বোধন করেন।পরিদর্শন শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করাহয়।

 

বিকাল ৩ টায় উপজেল অডিটোরিয়াম হলে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ে স্টোকহোল্ডারদের ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখের জেলা প্রশাসক সুলতানা আক্তার।

 

এসময়, উপজেলা সহকারী কমিশনার ভূমি এহসানুল হক শিপন, বালিয়াকান্দি সরকারি কলেজের অধ্যক্ষ শাহনেওয়াজ পারভেজ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হারুক হোসেন, কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মানোবেন্দ্র মজুমদার, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন, আনসার ভিডিপি কর্মকর্তা হোসনেয়ারা হোসেন, সদর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর ‘বিশ্বাস আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও সূধীজনেরা উপস্থিত ছিলো।

 

মতবিনিময় শেষে ‘বিভিন্ন উপকরন সামগ্রী ‘বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা।