গোলাম মোর্তবা রিজু:

 

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল ২০ আগস্ট বিকালে বালিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বালিয়াকান্দি ওয়াপদা মোড় থেকে ঢাক-ঢোল পিটিয়ে একটি বিশাল আনন্দ র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে চৌরঙ্গীর মোড়ে অনুষ্ঠিত হয় পথসভা।

 

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সজল আহমেদের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক উজ্জল মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন।

 

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রনিউজ্জামান বাপ্পি ও পিরুল মাহমুদ।

 

অন্যান্যের মধ্যে বালিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুজ্জামান লিটন, এসএম বাবু, ফিরোজ মাহমুদ, শামীম আলী মন্ডল, স্বেচ্ছাসেবক দল নেতা এমদাদুল হক, রতন, জাহাঙ্গীর, তুহিন, রাকিব, সোহাগ, জিয়া ও আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন।