জসীমউদ্দীন ইতি:

 

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার পীরগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান।

 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম প্রমুখ।

 

অনুষ্ঠিত সম্মেলনে দিনাজপুর, ঠাকুরগাঁও জেলা ও উপজেলা শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ছাত্রশিবিরের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।