মানিক কুমার দাসঃ
ফরিদপুরে মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে শহরের সিভিল সার্জন অফিসের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা এবং পরে আলিপুর গোরস্থানের সামনে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা, বৃক্ষরোপণ ও ডাস্টবিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মহানগর স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক সৈকত হাসান এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র যুগ্ন আহবায়ক কাজী শিবলী সাদিক, যুগ্ম আহ্বায়ক আলমাছ বেপারী সাজ্জাদ হোসেন , মামুন ফরাজী, শেখ খসরুল আলম সদস্য শেখ মুসা, প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন ১৯৮০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকেই স্বেচ্ছাসেবক দল সাধারণ মানুষের কল্যাণে কাজ করে আসছে। আগামীতেও তা অব্যাহত থাকবে।
বক্তারা বলেন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে কিন্তু তার অনুসারীরা এখনো দেশে রয়েছে এবং তারা নাশকতার চেষ্টা করছে অরাজকতার চেষ্টা করছে ।
এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তাই নির্বাচনে জয়লাভ করতে হবে। সেলক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ।
বক্তারা কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের নামে মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।
অনুষ্ঠানের পরবর্তী পর্বে ডাম্পিং নির্মাণ ও আইল্যান্ডের উপরে বৃক্ষরোপণ করা হয়। এর পূর্বে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়।