শেখ সাইদুল ইসলাম প্রবীন:

কুষ্টিয়ার খোকসা সরকারি কলেজে অধ্যক্ষ হিসাবে যোগদান করলেন প্রফেসর ড. শিশির কুমার রায়। তিনি খোকসার কৃতি সন্তান এবং অত্র কলেজের প্রাক্তন ছাত্র।

 

এর আগে প্রফেসর ড. শিশির কুমার রায় কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। পরে তিনি কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বাগেরহাট সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেখান থেকে বদলি হয়ে এবার খোকসা সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।

 

খোকসার কৃতি সন্তান অধ্যক্ষ হিসেবে যোগদান করায় বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। অনেকেই আশা করছেন, নবাগত অধ্যক্ষ ড. শিশির কুমার রায় খোকসা সরকারি কলেজকে নতুন আঙ্গিকে সাজাবেন এবং নতুনভাবে উন্নতির পথে এগিয়ে নেবেন।