কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জন করোনায় ও ০ জন উপসর্গ নিয়ে মারা যান।

শুক্রবার  (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন, এসব তথ্য নিশ্চিত করেছেন।বৃহস্পতিবার  সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এদের মৃত্যু হয়েছে।

এ দিকে বর্তমানে কুষ্টিয়া জেনারেল  হাসপাতালে করোনায় আক্রান্ত ১৫৫ জন ও উপসর্গ নিয়ে ৩৪ জন, মোট ১৮৯ জন ভর্তি রয়েছেন।

জানা যায়,  গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৭৫ জনের নমুনা পরীক্ষা করে ৮৬ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে।  শনাক্তের হার ২২.৯৩% শতাংশ।  জেলায় এ পর্যন্ত করোনা পরীক্ষা করেছেন ৯৩ হাজার ৫ শত ৭৪ জন। এদের মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৮৮ হাজার ২ শত ১৬ জন।  জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৬ শত ৭৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৮০ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৬৬০ জন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ এ এস এম মুসা কবিরের বলেন , গ্রামে গ্রামে প্রশাসনের নজরদারি ও তদারকি আরও বাড়াতে হবে। উপসর্গ নিয়ে কেউ যেন বাড়িতে বসে না থাকেন। তাঁদের প্রাথমিক পর্যায়ে চিকিৎসাব্যবস্থা নিশ্চিত করা ছাড়া মৃত্যুহার কমানো সম্ভব নয়। চিকিৎসা নিতে যত দেরি হবে, মৃত্যুর ঝুঁকি তত বাড়বে।

তিনি আরও  বলেন, সংক্রমণের হার কমানোর জন্য শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত ও স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প পথ নেই। যত দ্রুত সম্ভব, গ্রামের বয়স্ক ব্যক্তিদের টিকা নেওয়া নিশ্চিত করতে হবে। কেননা মারা যাওয়া রোগীদের বেশির ভাগই গ্রাম থেকে আসা বয়স্ক নারী–পুরুষ।