মানিক কুমার দাসঃ

 

সরকারি ‌রাজেন্দ্র কলেজে ‌মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী ‌ বেগম খালেদা জিয়ার ‌৮০ তম জন্মদিন উপলক্ষে আজ রবিবার বাদ জোহর ‌ রাজেন্দ্র কলেজ ‌ জামে মসজিদে কলেজ ছাত্রদলের উদ্যোগে ‌ উক্ত দোয়া ও মিলাদ মাহফিল ‌ অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় রাজেন্দ্র কলেজ ছাত্রদলের ‌ সভাপতি ‌ পারভেজ খানের ‌ সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ‌সরকারি কলেজের অধ্যক্ষ‌ অধ্যাপক এম এ হালিম, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম রোমান, ‌সাইদুর রহমান, রাজেন্দ্র কলেজ শাখা ‌ ছাত্রদলের সহ-সভাপতি ‌ রিয়াজুল ইসলাম মৃদুল সাধারণ সম্পাদক
আব্দুর রাহিম রাহুল সর্দার সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে ‌ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।