গোলাম মোর্তবা শিকদার রিজু:

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ-এর সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার বিচার চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ রবিবার বেলা ১১টায় উপজেলায় কর্মরত সকল গণমাধ্যমকর্মীর অংশগ্রহণে উপজেলা পরিষদ সড়কে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক খবরপত্র-এর প্রতিনিধি মো. জাকির হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে অংশ নেন—

উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকাল-এর প্রতিনিধি মো. সোহেল মিয়া, সহ-সভাপতি সমির কান্তি বিশ্বাস, বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি ও ইনকিলাব-এর প্রতিনিধি আতিয়ার রহমান আতিক, সাধারণ সম্পাদক মো. রফিকুজ্জামান লিটন, বালিয়াকান্দি রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সংবাদ-এর প্রতিনিধি সঞ্জিত দাস, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়-এর প্রতিনিধি মো. সোহেল রানা।

 

বক্তারা বলেন, ইতপূর্বে সাগর-রুনি হত্যাকাণ্ড হয়েছে। সেই হত্যাকাণ্ডের বিচার দেশের মানুষ দেখতে পায়নি। কয়েকদিন আগে গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করা হয়েছে। সংবাদকর্মীদের ওপর হামলার ঘটনায় দেশের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

 

রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বারবার এ ধরনের ঘটনা আমাদের প্রশ্নবিদ্ধ করছে। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা পালন করে। তাদের ওপর হামলা মানে সত্যকে দমিয়ে রাখা এবং স্বৈরাচারী মনোভাব প্রতিষ্ঠা করা। এই হামলার বিচার না হলে সমাজে নৈরাজ্য বাড়বে।

 

বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক গোলাম মোর্তবা রিজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন—

আমার দেশ-এর প্রতিনিধি পারভেজ মিয়া, ইত্তেফাক-এর প্রতিনিধি তনু শিকদার সবুজ, বাংলাদেশ প্রতিদিন-এর প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, তৃতীয় মাত্রা-এর প্রতিনিধি সোহেল খান, জনবানী-এর প্রতিনিধি জয়নাল আবেদিন, সাংবাদিক খোন্দকার আহাদুল ইসলাম, দৈনিক ঘোষণা-এর প্রতিনিধি মিজানুর রহমান, তালাশ বিডি-র প্রতিনিধি জাকির হোসেন, দৈনিক সমাচার-এর প্রতিনিধি আজাদ তালুকদার, আরিফ হোসেন প্রমুখ।

 

মানববন্ধন ও প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন—
দৈনিক যুগান্তর-এর প্রতিনিধি আনোয়ার হোসেন, বাংলাদেশ সমাচার-এর প্রতিনিধি ওয়াজেদ আলী, দেশ রূপান্তর-এর প্রতিনিধি মেহেদী হাসান মাসুদ, সাংবাদিক গোলাম মোস্তফা, জাহিদুর রহিম, আমিরুল ইসলাম, ইমদাদুল হক রানা, নবচেতনা-এর প্রতিনিধি সাংবাদিক শহিদুল ইসলাম মিলন, মেহেদী হাসান রাজু, আজকের পত্রিকা-র প্রতিনিধি অনিক সিকদারসহ উপজেলায় কর্মরত সকল সংবাদকর্মীবৃন্দ।