শেখ সাইদুল ইসলাম প্রবীনঃ
কুষ্টিয়ার খোকসায় বীর মুক্তিযোদ্ধা রহমত আলী বেগসহ সকল অসুস্থ বীর মুক্তিযোদ্ধাদের আশুরোগ মুক্তি এবং মৃত বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বাদ জুম্মা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন, থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহুরুল ইসলাম, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা এ জেডজি রশিদ রেজা বাজু, উপজেলা প্রকল্প কর্মকর্তা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হকসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সকল অসুস্থ মুক্তিযোদ্ধা এবং মৃত মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান পরিচালনা করেন খোকসা-জানিপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক মৌলভী শিক্ষক মাহবুবুর রহমান।