মুস্তাফিজুর রহমান শিমুলঃ
ফরিদপুরের চরভদ্রাসনে মৎস্য সম্পদ রক্ষায় মোবাইলকোর্ট পরিচালনা করে একটি আড়াআড়ি বাঁধ অপসারনের পাশাপাশি দশটি চায়না দোয়ারী বিনষ্ট করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল হতে সন্ধা ৬টা পর্যন্ত লোহারটেক কোলের সর্দার বাড়ি ব্রীজের সন্নীকটে মোবাইল কোর্ট পরিচালনা করে বাঁধ ও চায়না দোয়ারী ধ্বংশ করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন।
অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব, ক্ষেত্র সহকারী শামিম আরেফিন ও পুলিশ সদস্য। এ সময় আড়া আড়ি বাঁধটি অপসারনের পাশাপশি জব্দকৃত চায়না দোয়ারী আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন বলেন চলতি বর্ষামৌসুমে সর্দার বাড়ি ব্রীজের সন্নীকটে একটি আড়াআড়ি বাঁধ দিয়ে মাছের অবাধ বিচরন ও বংশবিস্তার রোধ করা হচ্ছিল। মোবাইল কোর্ট পরিচালনা করে বাঁধটি অপসারনের পাশাপাশি দশটি চায়না দোয়ারী বিনষ্ট করা হয়েছে।
মৎস্য সম্পদ রক্ষায় নদী ও কোলে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।