সাহিদা পারভীনঃ
বৃহ:স্পতিবার সন্ধায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ রাজবাড়ীর কালুখালী উপজেলার দুর্গাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে।
ধৃত ব্যক্তির নাম পান্নু বিশ্বাস (৫৬)। পাংশা উপজেলার পারনারায়ণপুর গ্রামের মৃত গফুর বিশ্বাসের ছেলে।
এব্যাপারে কালুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।