মানিক কুমার দাসঃ

ফরিদপুরে এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), এর উদ্যোগে চিকিৎসকদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‌ তারেক রহমানের বিরুদ্ধে একটি গুপ্ত সংগঠন কর্তৃক ‌ মিথ্যা অপপ্রচার ‌ ও অবমাননা কর ‌ বক্তব্যের প্রতিবাদ ‌ চিকিৎসকদের প্রতিবাদ সমাবেশ ‌ অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি ‌ ডাক্তার মুস্তাফিজুর রহমান শামীম এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ‌‌ ডাক্তার ‌ রফিকুল ইসলাম, ‌ ডাক্তার মিজানুর রহমান, ডাক্তার নুরুল ইসলাম রানা, ডাক্তার আলামিন সারোয়ার প্রমুখ।

 

এ সময় বক্তারা ‌ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‌তারেক রহমানের বিরুদ্ধে ‌ বিভিন্ন গণমাধ্যমে ‌ও সামাজিক মিডিয়ায় মনগড়া ‌ বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন ‌ যা অত্যন্ত নিন্দনীয়।

 

বক্তারা বলেন, জিয়া পরিবারের বিরুদ্ধে ‌‌ কিছু সংখ্যক কুচক্রী মহল সামাজিক প্রচার মাধ্যমগুলোতে ‌ বিভিন্ন ধরনের অপপ্রচার করছেন । আমরা সবাই মিলে এই চক্রান্তকারীদের প্রতিহত করব। আর তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। ‌‌ বক্তারা এ সমস্ত কাজে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।