আব্দুল হামিদ মিঞাঃ

 

রাজশাহীর বাঘায় ‘জুলাই শহীদ দিবস–২৫’ উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ গড়তে জুলাই আন্দোলনের চেতনা ও উদ্দেশ্য ধারণের আহ্বান জানান বিএনপি, জামায়াত ও এনসিপি-সহ অন্যান্য বক্তারা। তারা বলেন,

“আন্দোলন করলেই বিজয় আসে না। নেতৃত্ব ও সংগঠনের ঘাটতি থাকলে আন্দোলনের ক্ষোভ কাজে লাগানো যায় না। ছাত্র-জনতার বীরত্ব ও নেতৃত্বের মধ্য দিয়েই বিজয় অর্জন সম্ভব হয়েছে।”

 

বুধবার (১৬ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার।

 

জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে তিনি বলেন,

“জুলাই-আগস্ট আমরা দেখেছি—কিভাবে একটি গণঅভ্যুত্থান সফল হয়। প্রথমে এটি ছাত্র আন্দোলন হলেও পরে তা ছাত্র-জনতার আন্দোলনে রূপ নেয়। আমরা জানি, আবু সাঈদকে যখন গুলি করা হয়, তখন কেউ আর চুপ থাকতে পারেনি।”

 

আবু সাঈদের পরিবারসহ আন্দোলনে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ইউএনও।

 

অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য দেন:

সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি

বিএনপি নেতা সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেন

তফিকুল ইসলাম

জামায়াত নেতা আব্দুল্লাহ আল মামুন নুহু

এনসিপি প্রতিনিধি মনোয়ারুল ইসলাম মুন্না

সাংবাদিক আব্দুল লতিফ মিঞা

এছাড়াও আন্দোলনে অংশ নিয়ে অভিজ্ঞতা বর্ণনা করে বক্তব্য দেন:

আব্দুল মালেক

বাদশা আলী, প্রমুখ

অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলী।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। স্বাগত বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা অফিসার আফম হাসান।

আলোচনা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আবুল কালাম।

উপস্থিত ছিলেন:

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আছাদুজ্জামান

কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান

মৎস্য অফিসার তহুরা খাতুন

প্রকল্প অফিসার মাহমুদুল হক

পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মনিরুল ইসলাম।

 

এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।