মানিক কুমার দাসঃ

ফরিদপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে খাইরুল ইসলাম নীলুর স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার বিকেলে ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন তিতুর সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদ, বক্তব্য রাখেন ‌ জেলা কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন, জেলার ‌ সাবেক কালচারাল অফিসার মোঃ আলাউদ্দিন বহুরূপী নাট্যগোষ্ঠীর সভাপতি আব্দুস সালাম মোল্লা, বৈশাখী নাট্য গোষ্ঠীর সভাপতি এডভোকেট বশীর আহমেদ চৌধুরী,

 

খেয়া সাংস্কৃতিক সংস্থার ‌ সভাপতি নাট্যকার ও নির্দেশ নির্দেশক ম আহমেদ নিজাম, ফরিদপুরের চাঁদের হাটের সাধারণ সম্পাদক মাহফুজ খান বাদল, খেলাঘর ফরিদপুরের সভাপতি মোঃ আলতাফ হোসেন,
নাট্যকার ও নির্দেশক গোবিন্দ বাঁগচি মৃন্ময়, নারী নেত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ‌ শিপ্রা গোস্বামী, বাংলা থিয়েটার সভাপতি আনিসুর রহমান, ললিত কলা একাডেমীর সাধারণ সম্পাদক মেহেদী মিঠু, ‌ খায়রুল ইসলাম নিলু’র পুত্র ‌ শহিদুল হোসেন সোহান ।

 

অনুষ্ঠানে বক্তারা খাইরুল ইসলাম নিলুর জীবন ও কর্ম তুলে ধরে আলোচনা করেন । তারা বলেন ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনে নিলু ভাইয়ের অবদান এ জেলার মানুষ দীর্ঘদিন মনে রাখবে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদ তার বক্তব্যে ফরিদপুরের সাংস্কৃতিক জনদের নিয়ে ‌ একটি স্মারকগ্রন্থ প্রকাশ করার জন্য সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দকে আহ্বান জানান।

 

অনুষ্ঠানের শুরুতেই ‌ খাইরুল ইসলাম নিলু ‌ রচিত একটি গান ‌ পরিবেশন করেন সংগীতশিল্পী ফারুক আহমেদ বাদল দাস, লুৎফর নাহার লতা, তামান্না, সোহান ,‌ তবলায় সহযোগিতা করেন ‌ খোকন ও মিথুন।

 

এ সময় ফরিদপুরের সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম জাহিদ ও নন্দিতা ঘোষ।