মোঃ জিয়াউর রহমানঃ

 

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি রেজাউল হক চৌধুরী এবং তার ভাই সাবেক দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানও উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ চৌধুরী ওরফে টোকেন চৌধুরীর ১৪টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত।

–

গতকাল সোমবার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র স্পেশাল জজ ছুনিয়া খানম দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।

–

এর আগে সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক সাংসদ রেজাউল হক চৌধুরী ও তার ছোট ভাই, ( উপজেলা পরিষদ চেয়ারম্যান) টোকেন চৌধুরীর ১৪ টি ব্যাংক হিসাব জব্দের জন্য কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়া।

–

গতকাল সোমবার এ আবেদনের শুনানি শেষে বিচারক জুনিয়া খানম দুই ভাইয়ের ১৪টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দেন।

–

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান এই সাবেক সাংসদ রেজাউল হক চৌধুরী ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বুলবুল আহমেদ টোকেন চৌধুরী।