নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ বলেছেন, ধর্ষণ-নিপীড়ন বন্ধে ব্যর্থ অর্ন্তবর্তী সরকারও। এক ফ্যাসিস্টকে বিদায় করে বাংলাদেশের জনতা নব্য ফ্যাসিস্টদের হাতে তুলে দিয়েছে।
–
কুমিল্লার মুরাদ নগরে ধর্ষণ-নিপীড়ন, পটুয়াখালীর রাঙ্গাবালীর গৃহবধুকে অপহরণসহ সংগঠিত সকল ধর্ষণ-নিপীড়ন-নির্যাতন-মব বন্ধে কঠোর পদক্ষেপের দাবিতে নতুনধারা বাংলাদেশ এনডিবি ২৯ জুন প্রেরিত বিবৃতিতে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন।
–
বিবৃতিতে চেয়ারম্যান মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম, যুগ্ম মহাসচিব মনির জামান ও সদস্য হরিদাস সরকার আরো বলেন, নতুনধারা বাংলাদেশ এনডিবি ১২ বছর ধরে দাবি জানিয়ে আসছে প্রমাণিত ধর্ষকের ৩ মাসের মধ্যে ফাঁসি দেয়ার দাবি জানিয়ে আসছে, যা অতিতের ফ্যাসিস্ট সরকার যেমন আমলে নেয়নি, অর্ন্তবর্তী সরকারও নিচ্ছে না।
–
যে কারণে আছিয়াসহ বিভিন্ন ধর্ষণের ঘটনার পরও কঠো পদক্ষেপ না নেয়ায় একের পর এক নারী ধর্ষণ-নিপীড়নের ঘটনা ঘটছে। যা বন্ধে ব্যর্থতার পরিচয় দিচ্ছে শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূসের পরিচালিত বাংলাদেশে।