মানিক কুমার দাসঃ

ফরিদপুরে  পানিতে ডুবে প্রাণ গেল ‌ দুই শিক্ষার্থীর । জানা গেছে আজ বুধবার ‌বিকেল তিনটায় দুই শিক্ষার্থী ‌১) রেজায়ে রাব্বি তামিম (২১), পিতা – শওকত হোসেন, সাং- মেদী আশুলাই, থানা- কালিয়াকৈর,  জেলা- গাজীপুর  ও ২) আব্দুল্লাহ আল মারুফ (২০), পিতা- মোজাম্মেল হক শামীম,  গ্রাম- উত্তর শরীফপুর, থানা- সুধারাম, জেলা – নোয়াখালী। এবং ‌ তাদের  কয়েকজন বন্ধুরা মিলে ধলার মোড় পালডাঙ্গি গ্রামে পদ্মা নদীতে গোসল করতে আসে।

–

গোসল করার সময় পদ্মা নদীর পানির স্রোতে দুজন ডুবে যায়। ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস, থানা পুলিশ, ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিএন্ডবি ঘাট  রেজওয়ান মোল্লা জেনারেল হাসপাতাল নিয়ে আসেন।

–

উক্ত হাসপাতালে চিকিৎসায় কর্তব্যরত ডাক্তার তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। উল্লেখ করে যেতে পারে ‌ উক্ত দুই ছাত্র এপি ছাত্রবাস ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ইনস্টিটিউট থাকতেন ‌। তারা প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। মৃতদেহ বর্তমানে ‌ হাসপাতালে রয়েছে ‌ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।