মোঃ নুরুল ইসলামঃ

গতকাল বুধবার ফরিদপুরের সদরপুরে উপজেলা পরিষদ চত্তরে বিনামূল্যে বীজ ও বিভিন্ন প্রকার ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। ২০২৪- ২৫ অর্থবছরে কৃষি প্রনোদনার কর্মসূচির আওতায় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে খুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বীজ ও চারা বিতরণ করা হয়েছে।

–

উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায় এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে বীজ ও চারা বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা। এসময় আরো উপস্থিত ছিলেন সমাজসেবা –

–

অফিসার কাজী শামীম আহম্মেদ, সদরপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ রমেন্দ্র নাথ চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা আকলিমা বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন, ‘বাংলাদেশ প্রেসক্লাব ‘ সদরপুর শাখার সভাপতি শিমুল তালুকদার, সাধারণ সম্পাদক রাজিব হোসাইন, সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।