মো.ইকবাল হোসেনঃ

ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের ১১ কোটি ০৭ লাখ ৬ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার দুুপুরে উপজেলা হলরুমে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও  উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল।

–

এবার বাজেটে রাজস্ব ব্যায় ধরা হয়েছে ১ কোটি ৫৬ লাখ ৬ হাজার টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৬ হাজার টাকা।

–

এ সময় উপজেলা কৃষি অফিসার তুষার সাহা, প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ও পৌরসভার সহকারী প্রকৌশলী জাকারিয়া আলমসহ পৌরসভার কর্মকর্তা, সরকারী বিভিন্ন দপ্তরের প্রধান ও সাংবাদিকবৃন্দু উপস্থিত ছিলেন।