ইসমাইল হােসন বাবুঃ

 

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অস্ত্রের মুখে জিম্মি করে হায়দার স্বর্ণকারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দেড় ভরি স্বর্ণ, ৮০ থেকে ৯০ ভরি রুপা ও নগদ চার লাখ ২০ হাজার টাকা লুট করে পালিয়ে যায় ডাকাতরা।

 

মঙ্গলবার (২৪ জুন) ভোর ৪টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর গ্রামের বেলতলীপাড়ার মৃত ফোরকান মন্ডলের ছেলে হায়দার স্বর্ণকারের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

 

জানা যায়, মঙ্গলবার ভোরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর গ্রামের বেলতলীপাড়ার মৃত ফোরকান মন্ডলের ছেলে হায়দার স্বর্ণকারের বাড়িতে হানা দেয় ডাকাত দল।

 

এ সময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে দেড় ভরি স্বর্ণ, ৮০ থেকে ৯০ ভরি রুপা ও নগদ চার লাখ ২০ হাজার টাকা লুট করে পালিয়ে যায় তারা।