শেখ সাইদুল ইসলাম প্রবীনঃ

 

কুষ্টিয়ার খোকসায় উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন।

 

সভায় উপস্থিত থেকে আলোচনা অংশগ্রহণ করেন—

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন,
থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম,
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল আল নোমান,
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সোহেল রানা,
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা আক্তার,
খোকসা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন,
সাংবাদিক হুমায়ুন কবির,
বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি প্রমুখ।

 

এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন।

 

সভায় মাদক ও আইন-শৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।