রিপন সরকারঃ

‎

নারায়ণগঞ্জের রূপগঞ্জে র‍্যাব-১১ এর অভিযানে বিপুল পরিমাণ মাদক ফেনসিডিল, গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করে র‍্যাব-১১।

‎-

গত ১৬ জুন সোমবার সন্ধ্যায় উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র‍্যাব-১১ এর সিপিএসসি কোম্পানি নারায়ণগঞ্জ। অভিযানে ৭২ বোতল ফেনসিডিল, ৯.৭ কেজি গাঁজা এবং ৯৩০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন গঙ্গানগর গ্রামের আব্দুল জলিলের ছেলে মোঃ রাব্বি মিয়া (৩০) ও মোঃ বাবুল মৃধার ছেলে আব্দুল ওয়াহেদ (১৮)।

‎-

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় করে আসছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। তাদের পলাতক আরেক সহযোগীকে গ্রেফতারে অভিযান চলছে। আটক দুই জনকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

‎-

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তারিকুল ইসলাম বলেন, র‍্যার-১১ মাদকসহ দুই জন মাদক ব্যবসায়ীকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।