মানিক কুমার দাসঃ
 এইচএসসি-২৫ ব্যাচের শিক্ষার্থীদের প্রতি বৈষম্য ও অবিচারের প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।সরকারি রাজেন্দ্র কলেজের মানবিক শাখার দ্বিতীয় বর্ষের ছাত্র রাজু আহমেদের সভাপতিত্বে রাজেন্দ্র  কলেজের ডিগ্রী শাখার কাজী নজরুল ইসলাম অডিটোরিয়াম এর সামনে  এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত  ও ‌মিছিল অনুষ্ঠিত হয়।
–
এ সময় বক্তব্য রাখেন  রাখেন   সরকারি ইয়াসিন কলেজের  বিজ্ঞান বিভাগের দ্বিতীয় তানভীর সরকার,
 সরকারি রাজেন্দ্র কলেজের  মানবিক শাখার  দ্বিতীয় বর্ষের ছাত্র আরাবী, সরকারি ইয়াসিন কলেজ. মানবিক শাখার . দ্বিতীয় বর্ষের ছাত্র আলিফ মাহমুদ।
–
এ সময় প্রতিষ্ঠানটির অন্যান্য শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তারা বলেন,” জুলাই আন্দোলনে  সক্রিয় ভূমিকা পালন করে ২৫ ব্যাচের শিক্ষার্থীরা৷ এতে তারা ভালোভাবে পড়াশোনা করতে পারেনি৷
এছাড়া বর্তমানে করোনা মহামারীর পুনরায় প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
–
এই পরিস্থিতিতে জীবনের ঝুকি নিয়ে পরীক্ষা দেয়া তাদের পক্ষে কঠিন৷ এজন্য পরীক্ষা ‌ আরো দুই এক মাস  পিছিয়ে দেয়ার দাবী জানান তারা৷
–
এছাড়া লিখিত ও এমসিকিউ পরীক্ষায় আলাদাভাবে পাশ না দিয়ে দুটি মিলিয়ে পাশ নম্বর ৩৩ করার দাবী জানানো হয়৷ পাশাপাশি পুনরায় সাপ্লিমেন্টারী পরীক্ষা চালু করার দাবি জানান। অন্যথায় আগামীতে আরো বড় ধরনের কর্মসূচি নেয়া  হবে বলেও সমাবেশ থেকে জানানো হয়।