মানিক কুমার দাসঃ
‌
ফরিদপুর শহরে হাজী শরীয়তুল্লাহ বাজারে ১৫ টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে । আজ শনিবার ‌ বেলা বারোটা থেকে ‌ এ উচ্ছেদ অভিযান অনুষ্ঠিত হয়।

–

ফরিদপুর শহরের বেইলী ব্রিজের পশ্চিম পাড়ে হাজী শরীতুল্লাহ বাজারে সরকারী জায়গার উপরে দীর্ঘদিন যাবৎ দোকানপাট তুলে ব্যবসা করে পরিচালিত হয়ে আসছিল।

–

ফরিদপুর জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্টেট সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলামের নেতৃত্বে ২০১৯ সালের একটি মামলার পরিপ্রেক্ষিতে ‌ ধারা ৭৮/২০১৯ অভিযানে এ ১৫ টি অবৈধ দোকান উচ্ছেদ করেন।

–

এ সময় উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার মোঃ মোর্শেদ আলী মোল্লা,, উপস্থিত ছিলেন সহকারী ভূমি কর্মকর্তা (সদর ) মোঃ আদেল সেক, হাজী শরীতুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির ‌ সভাপতি মোঃ নুরুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত আলী খান লাভলু, সহ সাধারণ সম্পাদক, খায়রুজ্জামান লাভলু।

–

এছাড়া অভিযান পরিচালনায় জেলা পুলিশের একটি দল এবং আসনার বাহিনী  অভিযান কার্যক্রমে ‌ অংশগ্রহণ করেন। ‌
‌