ইসমাইল হোসেন বাবুঃ

শনিবার (১৪ জুন) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত শেফালী খাতুন কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকার আব্দুল্লাহর স্ত্রী।

–

পরিবার সূত্রে জানা যায়, ভোরের দিকে চুলায় ধান সিদ্ধ করার সময় খড়ির ঘর থেকে জ্বালানি খড়ি নেওয়ার সময় সাপে কামড় দেয়। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।

–

পরে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২ টার দিকে তার মৃত্যু হয়।

–

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন।