রনি আহমেদ রাজুঃ

 

বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর যৌথ অভিযানে নড়াইলে গ্রেফতার হয়েছে মাগুরার কুখ্যাত অপরাধী মনিরুল ইসলাম মনির ও তার সহযোগী চারজন। দুপুর ১২টা থেকে বিকেল ৩টা ৫০ মিনিট পর্যন্ত নড়াইল সদর হাসপাতাল এলাকায় পরিচালিত হয় এ অভিযান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মনিরুল ও তার চক্র মাগুরা ও আশপাশের এলাকায় ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের মতো অপরাধে জড়িত ছিল।

–

গ্রেফতারকৃতরা মনিরুল ইসলাম (মনির), পিতা: নুরুল ইসলাম মাস্টার, গ্রাম: শিকদারপাড়া, বেরইল, মাগুরা সদ; বিল্লাল হোসেন, পিতা: আব্দুর রশিদ, গ্রাম: বাটাজোর, মাগুরা; তোকু ভূঁইয়া, পিতা: নুরুল মোল্লা, মাগুরা; রিপন মাহমুদ, পিতা: খায়রুল ইসলাম, মণিরামপুর, বেরইল, মাগুরা; একই এলাকা শাহারিয়া, পিতা: কিবরিয়া মোল্লা।

–

অভিযানের সময় তাদের কাছ থেকে একটি দেশীয় ধারালো ছুরি উদ্ধার করা হয়, যা ডাকাতি কাজে ব্যবহৃত হতো বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

–

গোয়েন্দা সূত্রে জানা গেছে, একই চক্রের আরও একজন সদস্য নড়াইল সদর হাসপাতালে ভুয়া পরিচয়ে ভর্তি ছিল। তার বিরুদ্ধেও মাগুরা থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। বর্তমানে তাকে ঘিরে তদন্ত চলছে।

–

গ্রেফতারকৃতদের প্রাথমিকভাবে নড়াইল থানা পুলিশের হেফাজতে রাখা হলেও পরে মাগুরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই অভিযানের পর নড়াইলসহ আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় জনসাধারণ সেনা-পুলিশের কার্যকর পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন এবং বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

–

গোয়েন্দা সংস্থাগুলো এখন পুরো এলাকা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং চক্রের পলাতক সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।