🎨 কন্ট্রোল প্যানেল

💧 ওয়াটারমার্ক

📰 শিরোনাম

📝 নিউজ বর্ণনা

🎨 লেআউট

👥 ফুটার

Wednesday, 11 June 2025
দৈনিক সময়ের প্রত্যাশা ডটকম
গোমস্তাপুরে পুকুরে ডুবে এক আদিবাসীর মৃত্যু

গোমস্তাপুরে পুকুরে ডুবে এক আদিবাসীর মৃত্যু

আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
আব্দুস সালাম তালুকদারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরে ডুবে শ্রীমতি সিমতি (৪০) নামে এক আদিবাসীর মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) দুপুর ২টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের কৃষ্ণপুর খেজুরবোনা গ্রামে এই ঘটনা ঘটে। মৃত ব্যক্তি হলেন উপজেলার পার্বতীপুর ইউনিয়নের কৃষ্ণপুর খেজুরবোনা গ্রামের মৃত মাংরার মেয়ে।
–
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, মৃত শ্রীমতি সিমতি দীর্ঘ দিন যাবত মৃগী রোগে আক্রান্ত ছিলো। আত্মীয়-স্বজনরা জানান সে ভারসাম্যহীন অবস্থায় ঘুরে বেড়াতো। দুপুরে দিকে বাসার পার্শ্বে পুকুর পাড়ে মিরগি রোগ চেপে বসলে সবার অজান্তেই সে পুকুরে পড়ে মৃত বরণ করে।
–
পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে ভাসামান অবস্থায় তার পরিবারের লোকজন লাশ উদ্ধার করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারে নিকট লাশ হস্তান্তর করেন। তবে এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস. এম মুরসিদ [B.S.S] প্রধান সম্পাদকঃ গাজী শাহীদুজ্জামান লিটন [এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট] নির্বাহী সম্পাদকঃ আনমূল আহমেদ অর্থী [LLB (Hon's) & LLM] বার্তা সম্পাদকঃ সিকদার শাহ আলম লিমন [B.S.S] সম্পাদকীয়ঃ মুজিব সড়ক, ফরিদপুর মোবাইল নম্বরঃ +880 9617 179084 [Hotline] +880 1728 311111 [সম্পাদক] +880 1711 995632 [বার্তা] +880 1711 995632 [বিজ্ঞাপন] e-Mail: somoyerprotyasha@gmail.com

🖨️ প্রিন্ট করুন