ইসমাইল হােসেন বাবুঃ
কু‌ষ্টিয়া সদর উপ‌জেলায় এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার রাত সােড় নয়টার দিকে উপজেলার মধুপুর পশুহাট সংলগ্ন কু‌ষ্টিয়া-‌ঝিনাইদহ মহাসড়কের পা‌শে গু‌লি‌বিদ্ধ লাশ‌টি পড়ে থাকতে দেখে পু‌লিশকে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থল থে‌কে এক শটগান, মটরসাইকেল ও কয়েকরাউন্ড গু‌লি জব্দ ক‌রে‌ছে পুলিশ।-

নিহত টুটুল হো‌সেন (৪০) ওই গ্রামের প্রয়াত মু‌ক্তি‌যোদ্ধা তুরাব হোসে‌নের ছে‌লে। তি‌নি দীর্ঘদিন প্রবা‌সে থে‌কে দে‌শে ফি‌রে স্থানীয় বাজারে একটি দোকান চালাতেন।

–

ইসলামী বিশ্ব‌বিদ‌্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মে‌হেদী হাসান এ তথ্য নিশ্চিত করে ব‌লেন,রা‌তে কু‌ষ্টিয়া-‌ঝিনাইদহ মহাসড়‌কের মধুপুর পশুহাট সংলগ্ন স্থা‌নে টুটু‌লের লাশ প‌ড়ে থাক‌তে দে‌খে পু‌লিশ‌কে খবর দেই স্থানীয়রা।

–

পু‌লিশ ঘটনাস্থ‌লে পৌ‌ছে লা‌শের পাশ থে‌কে এক‌টি শটগান,ক‌য়েকরাউন্ড গু‌লি ও মটরসাইকেল জব্দ ক‌রে‌ছে। মু‌খে আঘাত করা হ‌য়ে‌ছে। ধারনা কর‌ছি অন‌্য কোথাও হত‌্যা ক‌রে লাশ ফে‌লে গে‌ছে। ঘটনাস্থ‌লে আছি। এ ঘটনায় তদন্ত চলছে।