আসাদুর রহমান হাবিবঃ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৭নং শিবনগর ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুঃস্থ ও অসহায়দের মাঝে ভিজি এফ এর চাল বিতরণ করা হয়েছে।
–
০৪ জুন ২০২৫ইং বুধবার সকাল ১১টা থেকে ৫.৮০০ জন হত দরিদ্র,ও অসহায় দুস্থদের মাঝে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভি জি এফ এর চাল বিতরণ করেন শিবনগর ইউপি চেয়ারম্যান সামেদুল মাষ্টার।
–
বিতরণে ট্যাগ অফিসার সহ শিবনগর ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ড সদস্যগণ উপস্থিত ছিলেন।
–
বিতরণ কার্যক্রম চলমান রেখে ইউপি চেয়ারম্যান সামেদুল মাষ্টার গণমাধ্যম কর্মীদের জানান আমরা শিবনগর ইউনিয়নে ৫.৮০০ জন হতদরিদ্র ও অসহায় দুস্থদের মাঝে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজি এফ এর চাল সুষ্ঠুভাবে বিতরণের লক্ষ্যে প্রতি ৫ জন মিল করে ১টি করে ৫০ কেজি চালের বস্তা দেয়া হচ্ছে যেনো সুষ্ঠু ভাবে ইউনিয়নের দুঃস্থ ও অসহায় ব্যক্তিরা ভিজি এফ এর চাল নিতে পারে সে লক্ষ্যে বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে,
–
এ সময় ইউপি চেয়ারম্যান সামেদুল মাষ্টার ইউনিয়নের সকল জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান। উপকার ভোগী জনগণ বলেন ঈদের আগে ভিজি এফ এর ১০ কেজি করে চাল পেয়ে আমরা খুবই খুশি।