মানিক কুমার দাসঃ
১ম-৫ম শ্রেণীর শিক্ষকদের এসেসমেন্ট টুলস ব্যবহার করে শিক্ষার্থীদের শিখন অবস্থান নির্ধারণ ও শিখন উন্নতি করনে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ের ওপর চাহিদা ভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
–
আজ মঙ্গলবার ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের ৫৩ নাম্বার চর কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) সুপারিনটেনডেন্ট মৃত্যুঞ্জয় কুমার মজুমদার।
–
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার উজ্জ্বল কুমার বিশ্বাস, কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম প্রমুখ।
–
চর মাধবদিয়া ক্লাসটারের ৫ টি বিদ্যালয়ের ৩০ জন শিক্ষক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অত্যন্ত সুশৃঙ্খল, আনন্দদায়ক ও প্রানবন্ত অংশগ্রহণ ছিলো শিক্ষকদের। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে প্রশিক্ষণটি সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলে।
–
এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণচন্দ্র চক্রবর্তী ও সহকারী প্রশিক্ষক হিসেবে ছিলেন চর কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমাইয়া হোসেন।
–
প্রশিক্ষণে প্রশিক্ষক কৃষ্ণচন্দ্র চক্রবর্তী বলেন দিনব্যাপী এ প্রশিক্ষণ শিক্ষকদের উন্নয়নে কল্যাণ ট্রাস্ট ব্যবস্থাপনা সাব ক্লাস্টার প্রশিক্ষন অত্যন্ত কার্যকরী।