মানিক কুমার দাসঃ

ফরিদপুরে বৈদ্যুতিক শকে ইমন শেখ (১৪)নামে ‌ এক কিশোরের মৃত্যু হয়েছে।

.

জানা গেছে আজ বেলা ১২.৩০ মিনিটের দিকে ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের মহারাজপুর এলাকার বাসিন্দা মোঃ ফারুক শেখের ছেলে ইমন শেখ(১৪) বাড়ির পাশে তাল গাছে উঠে বিদ্যুতায়িত হয়ে মারাত্মক আহত হয়।

.

স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।