রনি আহমেদ রাজুঃ

 

উৎপাদনমুখী সমিতি করি উন্নত বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরা সদর উপজেলায় সমবায় সংগঠনের সক্ষমতা বৃদ্ধি ও উদ্যোক্তা সৃজনের লক্ষ্যে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ৩ জুন সকাল ৯ টার সময় চাউলিয়া বাস স্ট্যান্ড স্মার্ট আইসিটি পেশাজীবি সমবায় সমিতি লিমিটেড অফিসে মাগুরা সদর উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ করা হয়।

–

প্রশিক্ষণে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জহুরুল আলম, মাগুরা জেলা সমবায় অফিসার মোঃ ফরিদুল ইসলাম, মাগুরা সদর উপজেলা সমবায় অফিসার বিরাজ মোহন কুন্ডু ও অন্যান্য বক্তা বৃন্দগণ।
এছাড়াও মাগুরা জেলা সমবায় দপ্তর কোর্স পরিচালক ও সরেজমিনে তদন্তকারী মোঃ হাসিবুর রহমান, মাগুরা সদর উপজেলা সমবায় দপ্তর সহকারী কোর্স পরিচালক ও সহকারী পরিদর্শক মুনজিলা খাতুন।

–

সমবায় অধিদপ্তর, ঢাকা এর অর্থায়নে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ এর আওতাধীন বাছাইকৃত ২৫ জন সমবায়ীকে সমবায় সংগঠনের সক্ষমতা বৃদ্ধি ও উদ্যোক্তা সৃজনের লক্ষ্যে ১ দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়।