বাদশাহ মিয়াঃ

 

গোপালগঞ্জের মুকসুদপুরে যৌথ বা‌হিনীর অ‌ভিযা‌নে এক মাদক ব‌্যবসায়ী ও চাঁদাবাজকে আটক করেছে।

 

সোমবার (২ জুন) দুপুরে কা‌শিয়া‌নি ক‌্যা‌ম্পের অ‌ধি‌নে, যৌথ বা‌হিনী কর্তৃক উপজেলার গোহালা ইউনিয়নে অভিযান চালিয়ে মাদক ব্যাবসায়ী ও চাঁদাবাজ ফকরুল গাজীকে গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃত ফকরুল গাজী উপজেলার গোহালা ইউনিয়নের মনিরকান্দি গ্রামের রুস্তম গাজীর ছেলে।

 

এ সময় যৌথ বাহিনী ফকরুল গাজীর বাড়ি থেকে,

৪৭ পিচ ইয়াবা

২টি বড় রামদা

১টি বল্লম

৪টি ছোট রামদা

১টি ঘুপ‌তি ছুরি

ইয়াবা বিক্রয় বাবদ নগদ ৭০৮০ টাকা

এবং ইয়াবা ব‌্যবস‌া‌য়িক কা‌জে ব‌্যবহৃত ২টি মোবাইল
জব্দ করেন।

 

ফকরুল গাজীর না‌মে বি‌ভিন্ন থানায় একা‌ধিক ইয়াবা পাচার ও ধর্ষণ মামলা র‌য়ে‌ছে। এছাড়াও নিজ এলাকায় তার বিরুদ্ধে চাঁদাবা‌জির অ‌ভি‌যোগ রয়ে‌ছে।