আসাদুর রহমান হাবিবঃ

ফুলবাড়ী (দিনাজপুর) থেকে ০১ জুন ২০২৫ইং রবিবার দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার এলুয়ারি ইউনিয়নের ৫৩৪০জন দরিদ্র অসহায় দুস্থদের মাঝে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভি জি এফ এর চাল বিতরণ করা হয়েছে।

–

এসময় উপস্থিত ছিলেন ১ নং এলুয়ারী ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা মোঃ নবীউল ইসলাম।

–

ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী বিআরডিবি কর্মকর্তা মোঃ মাহাবুব আলম। এছাড়াও ইউপি সদস্য মোঃ ফয়জার রহমান, মোঃ জাহাঙ্গীর আলম সহ সকল ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।

–

ইউপি চেয়ারম্যান মাওলানা মোঃ নাবীউল ইসলাম বলেন আমরা সুষ্ঠুভাবে চাল বিতরণের লক্ষ্যে ২ দিন ব্যাপী ৯টি ওয়ার্ডের জনগণের মাঝে চাল বিতরণ করব যেন সুষ্ঠু ভাবে অত্র ইউনিয়নের দরিদ্র অসহায় মানুষ দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভি জি এফ র চাল নিতে পারে।

–

উপকার ভোগী জনগণ বলেন ঈদের আগে এই চাল পেয়ে আমরা খুবই খুশি।